আছে তোরও ঠাঁই আছে।সকলেরে যিনি আশ্রয় দেন
তার চরণের কাছে॥
তোর যেখানে যা কিছু আশ্রয় ছিল
যে নিঠুর নিজে এসে ভেঙে দিল
সেই তোর তরে নিত্য পরম
আশ্রয় রচিয়াছে ॥
তাঁর ললাটের আগুনের দাহ
দেখেছিস তুই যবে
নামিবে এবার করুণ গঙ্গা
অমৃতে পূর্ণ হবে ॥
(জীবন অমৃতে পূর্ণ হবে।)
তুই নির্মল হলি আগুনে পুড়িয়া
এইবার চল জুড়াইতে হিয়া
ওরে মরণের মাঝে দেখরে পরম
অমৃতময় নাচে ॥
(যার চরণে মরণ লভেছে মরণ)
-- কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment