From: Prothom Alo

বলের দাম এক কোটি ৭১ লাখ টাকা!

বিনোদন ডেস্ক | তারিখ: ১২-১০-২০১০
পপসম্রাটের আকস্মিক মৃত্যুর পর থেকে তাঁর স্মারক আর স্মৃতিচিহ্ন নিয়ে হুলস্থুল চলছেই। সংগ্রাহকেরাও সব উঠেপড়ে লেগেছেন তাঁর স্মৃতিচিহ্ন সংগ্রহের নেশায়। দিন দুয়েক আগে (১০ অক্টোবর) চীনের দক্ষিণ ভাগের ম্যাকাউ শহরে হয়ে গেল তেমনই একটা আয়োজন। মাইকেল জ্যাকসনের প্রায় শ খানেক স্মৃতিচিহ্ন বিক্রি হয়েছে এই নিলাম অনুষ্ঠানে। উল্লেখযোগ্য স্মারকগুলোর মধ্যে ছিল মাইকেল জ্যাকসন ও মাইকেল জর্ডানের স্বাক্ষর করা একটি বাস্কেটবল। নিলামে এ বলটির দাম উঠেছে বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ৭১ লাখেরও বেশি। নিলামে বিক্রি হওয়া অন্যান্য জিনিসপত্রের মধ্যে ছিল মাইকেলের ব্যবহূত একটি ক্রিস্টাল খচিত দস্তানা ও বাহুবন্ধনী। ওয়েবসাইট।

No comments:

Post a Comment